যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ছেলে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন।
মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে বিবিসির সহযোগী সংস্থা সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।
গোয়েন্দা সূত্রগুলো বলছে, প্রবীণ খামেনি তার ছেলের নেতৃত্বের যোগ্যতা নিয়ে নিশ্চিত ছিলেন না। তার ধারণা ছিল, মোজতবা ‘খুব বেশি মেধাবী’ নন এবং নেতৃত্ব দেওয়ার মতো ‘যোগ্যতা তার নেই’।
গোয়েন্দা তথ্যে আরও ইঙ্গিত পাওয়া গেছে, ছেলের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি ।
মোজতবা খামেনি গত ৮ মার্চ তার বাবার উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
তবে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, মোজতবা ‘সুস্থ আছেন’ এবং ‘পুরো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন’।