পোপ লিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার তর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করেন ট্রাম্প, তার প্রেক্ষিতেই এ কথা জানান পোপ লিও।
পোপ লিও সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ নই।’ এ সময় তিনি তার আগের মন্তব্যের বিষয়ে একই অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘বার্তাটি একই: শান্তি প্রতিষ্ঠা করা।’
এর আগে, শনিবার (১১ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে আলোচনায় বসেন, তখন পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের উন্মাদনা বন্ধ করার আহ্বান জানান। এই যুদ্ধকে ন্যায্যতা দিতে যেভাবে খ্রিষ্টান ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে, সেটিরও বিরোধিতা করেন তিনি।
এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পোপ লিও ভয়াবহ, এবং তিনি অপরাধ দমনে দুর্বল ও পররাষ্ট্রনীতিতে খারাপ।’