বুধবার রাতে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত বহু আবাসিক ভবন, নিহতদের মধ্যে শিশু রয়েছে; ইউক্রেন কর্মকর্তাদের তথ্য নিশ্চিত
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সকালে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এ ঘটনায় শিশুসহ অন্তত চারজন নিহত ও আরও ২২ জন আহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসন নিশ্চিত করেছে, হামলার শিকার হয়েছেন সাধারণ মানুষ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন। এর মধ্যে কয়েকটি বহুতল আবাসিক ভবনও রয়েছে। শহরের পূর্ব উপকণ্ঠে দুটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনলাইনে প্রকাশিত ছবিতে জ্বলতে থাকা ভবন ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকার দৃশ্য দেখা গেছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এসব ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।