রাজধানীর খিলক্ষেত থানার লেকসিটি এলাকার একটি বাসা থেকে ফারুক কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ মে) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস বলেন, আমরা খবর পেয়ে শনিবার বিকেল ৪ টার দিকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি ওই ফ্ল্যাটে একাই থাকতেন তার এক মেয়ে ও স্ত্রী আমেরিকা থাকেন। তিনি ওই ফ্ল্যাটে নিজেই রান্না করে খেতেন ও একাই থাকতেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণেই কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। এ কারণে তার মরদেদে পচন ধরেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার টিভি মালদা এলাকায়। তিনি মৃত আব্দুর রশিদের সন্তান। বর্তমানে খিলক্ষেত লেকসিটি সুরভী ভবনের একটি বাসায় একাই থাকতেন। তার এক মেয়ে রয়েছে।