রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, আগুনের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর যুক্ত হয় আরও তিনটি ইউনিট। এছাড়া আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানা গেছে।
এদিকে, আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।