রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টা ১২ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ নাগরিক প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই জানান, রাত ৮টা ১২ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং থেকে ১০০ ফুট পশ্চিমে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।