রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অর্ণব দাস নামে এক ব্যক্তি আটক হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সেখানে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী।
১৫ আগস্টকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।