রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে বলে আমরা খবর পাই। পরে বাড়িধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কিনা তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।