রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (১৪ জানুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মেঘ ও শুষ্ক আবহাওয়ার কারণে গত কয়েক দিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। আর উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।