দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রিম ব্র্যান্ড পোলার তার দৃঢ় অবস্থানকে আরও সমৃদ্ধ করতে বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম স্বাদের নতুন দুটি ভ্যারিয়েন্ট রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা। পোলার আইসক্রিম প্রতিশ্রুতিবদ্ধ দেশের মানুষকে বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। প্রতিশ্রুতিকে স্পর্শ করতে পোলার আইসক্রিম বাজার এনেছে দুবাইয়ের স্টাইলের বিখ্যাত রোবাস্তো পিস্তা কুনাফা।
বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই চকোলেট টেন্ড্রের রোবাস্তো পিস্তা কুনাফায় রিচ চকোলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার টেক্সচার ভোক্তাকে নিয়ে যাবে অসাধারণ স্বাদের এক ভিন্ন জগতে। আর ১ লিটার টাবের চকোলেট ফিনেস্তা আইসক্রিম, চকোলেট লাভারদের মোহিত করবে চকোলেট ডাস্টের লেয়ার, রিচ চকোলেট ও প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট ক্রাম্বলে।
ঢাকার গুলশানে জমকালো এক অনুষ্ঠানে এই দুই নতুন ভ্যারিয়েন্টের শুভসূচনা ঘোষিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, ভোক্তাদের জন্য নতুন উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পোলার ভোক্তাদের প্রিমিয়াম কোয়ালিটি ও বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সাথে পরিচয় করাতে রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা বাজারে নিয়ে এসেছে। শুধুমাত্র নতুন পণ্যই নয়, ভোক্তার সময়কে আনন্দময় করাই আমাদের পণ্যের লক্ষ্য।
তিনি আরো বলেন, আমরা সব সময় চেষ্টা করছি প্রোডাক্টের মানোন্নয়ন নিয়ে কাজ করে ভোক্তার ক্রম পরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সাথে তাল মিলিয়ে বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে। পোলারের এই উদ্যোগ ভোক্তার চাহিদাকেই প্রাধান্য দেয়। বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির অঙ্গীকারকে নিশ্চিত করে, যা সারা দেশের আইসক্রিমপ্রেমীদের জন্য অবশ্যই আনন্দের।