ঢাকার তেজগাঁও থানার পশ্চিম আরজতপাড়া এলাকার শিক্ষার্থী মাহেরা আরিবা মানহা ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলাফল অনুযায়ী, মানহা ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
এই সাফল্যে উচ্ছ্বসিত মানহা তার বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার এই অর্জনে পরিবারের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
মানহার পরিবার জানায়, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও মহাকাশবিষয়ক নানা বিষয়ের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে সে একজন মহাকাশ গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও বিশ্বের কল্যাণে কাজ করতে চায়।
মাহেরা আরিবা মানহা তার স্বপ্নপূরণে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।