দেশের অন্যতম খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন তাদের মার্কেটিং অ্যান্ড গ্রোথ বিভাগের ডিরেক্টর হিসেবে মো. মাহাদী ফয়সালকে পদোন্নতি দিয়েছে। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি এবং পরিবর্তনশীল ভোক্তা চাহিদা অনুযায়ী কৌশল নির্ধারণে নেতৃত্ব দেবেন।
প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মাহাদী ফয়সাল। ভোক্তাদের আচরণ বিশ্লেষণ, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, উদ্ভাবনী পরিকল্পনা এবং টেকসই ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ ছাড়া মার্কেটিং, কাঁচাবাজার ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল সোর্সিং কার্যক্রমে তার নেতৃত্ব স্বপ্নের গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কৃষক ও সরবরাহকারীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন দায়িত্বে মাহাদী ফয়সাল গ্রাহক-সম্পর্ক উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে মার্কেটিং, ভোক্তা বিশ্লেষণ ও ব্যবসায়িক কৌশলকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার কাজ করবেন।