প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হিসেবে নিয়োগ পেয়েছেন নাবিলা খালিদ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানটির ব্র্যান্ড, করপোরেট কমিউনিকেশন ও স্টেকহোল্ডার সম্পৃক্ততা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি।
জানা গেছে, নতুন দায়িত্বে নাবিলা খালিদ প্রাইম ব্যাংকের ব্র্যান্ড স্ট্র্যাটেজি প্রণয়ন ও বাস্তবায়নের নেতৃত্ব দেবেন। পাশাপাশি করপোরেট কমিউনিকেশন তদারকি, সমন্বিত মার্কেটিং কার্যক্রম পরিচালনা, ব্র্যান্ড ইকুইটি বৃদ্ধি এবং গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ব্যাংকের অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ কার্যক্রম আরও কার্যকর করা এবং ব্যবসায়িক লক্ষ্য ও ব্র্যান্ড-কমিউনিকেশন স্ট্র্যাটেজির মধ্যে সমন্বয় তৈরিতেও কাজ করবেন তিনি।
নাবিলা খালিদের ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও করপোরেট কমিউনিকেশনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডে জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও বিকাশেও গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন তিনি।