প্রাইম ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান হলেন নাবিলা খালিদ
প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হিসেবে নিয়োগ পেয়েছেন নাবিলা খালিদ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানটির ব্র্যান্ড, করপোরেট কমিউনিকেশন ও স্টেকহোল্ডার সম্পৃক্ততা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি।