প্রাইম ব্যাংক পিএলসিতে ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পোর্টফোলিও ম্যানেজমেন্ট হিসেবে নতুন পদে যোগ দিয়েছেন সৈয়দ রায়হান তারেক। নতুন দায়িত্বে তিনি ব্যাংকের বিভিন্ন পোর্টফোলিও ব্যবস্থাপনা ও তা আরও শক্তিশালী করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।
এর আগে রায়হান তারেক প্রাইম ব্যাংকে হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে তিনি ব্যাংকের ব্র্যান্ডিং ও যোগাযোগসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দেন।
বিভিন্ন খাতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস এবং ফোরথট পিআর-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।