বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে ‘আন্তর্জাতিক কাবাব উৎসব’। প্রাইম ব্যাংক পিএলসি’র অংশীদারিত্বে আয়োজিত এ উৎসব চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দ্য ওয়েস্টিন ঢাকার দ্বিতীয় তলার সিজনাল টেস্টেস-এ ফিতা কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি।
এ সময় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, প্রাইম ব্যাংক পিএলসি’র লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক গ্যারি ফারস্টাড, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মামুনুর রহমান সুমনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুলিনারি টিম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিদের জন্য বিশেষ কাবাব পরিবেশন ও স্বাদ গ্রহণের আয়োজন করা হয়।
দ্য ওয়েস্টিন ঢাকার নির্বাহী শেফ স্বপন রোজারিও ও তাঁর কুলিনারি টিমের আয়োজনে উৎসবে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কাবাব পরিবেশন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকাইয়া সুতলি কাবাব, বিফ বিহারি কাবাব, লাহোরি শিক কাবাব, হায়দরাবাদি শিক কাবাব, ফিশ হারিয়ালি কাবাব ও পেরি পেরি চিকেন কাবাব। চারকোল গ্রিলে থাকছে লবস্টার কাবাব, নাগা বিফ কাবাব, তন্দুরি ক্র্যাব কাবাব ও রিব সেট কাবাব।
এ ছাড়া আন্তর্জাতিক কাবাবের আয়োজনে থাকছে আফগান কাবুলি ল্যাম্ব কাবাব, আফগান ল্যাম্ব চপ কাবাব, গ্রিক চিকেন সুভলাকি ও ব্রাজিলিয়ান এসপেটিনহো।
শুধু রাতের খাবারের জন্য আয়োজিত এ উৎসবে জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৫০ টাকা (নেট)। প্রাইম ব্যাংক ও অন্যান্য অংশীদার ব্যাংকের মাধ্যমে শর্তসাপেক্ষে ‘একটি কিনলে তিনটি’, ‘একটি কিনলে দুটি’ এবং ‘একটি কিনলে একটি’ অফার উপভোগের সুযোগ থাকছে।
এ ছাড়া ভ্রমণ সহযোগী ফার্স্টট্রিপের সৌজন্যে উৎসবে অংশগ্রহণকারীদের জন্য ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটের বিমান টিকিট জেতার সুযোগও থাকছে।
উৎসবটির প্রধান অংশীদার প্রাইম ব্যাংক পিএলসি এবং ভ্রমণ অংশীদার ফার্স্টট্রিপ। আসন সীমিত হওয়ায় আগাম রিজার্ভেশনের পরামর্শ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে ০২-৯৮৯১৯৮৮ অথবা ০১৭৩০৩৭৪৮৭১ নম্বরে।