সাতক্ষীরার কালিগঞ্জে ১ হাজার লিটার জ্বালানি তেল মজুদের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে ভাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ওই জ্বালানি তেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিওিতে পরিচালিত এ অভিযানে প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জানান, জ্বালানি তেলের সংকটকালীন সময় অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।