মঙ্গলবার, ০২ জুন ২০২৬
| ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিনাজপুর জেলার পার্বতীপুর মেঘনা রেলহেড অয়েল ডিপোতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আরও সাত হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। এ নিয়ে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে চলতি মাসে তৃতীয় দফায় ভারত থেকে ডিজেল এসে পৌঁছাল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক প্রতিবেদনটি সঠিক নয়। সংবাদটি তথ্যভিত্তিক নয়, বরং বাস্তবতার বিপরীত।
চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), যা সোমবার থেকে কার্যকর হবে। রোববার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ কার্যক্রম শুরু হয়।
সাতক্ষীরার কালিগঞ্জে ১ হাজার লিটার জ্বালানি তেল মজুদের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে ভাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ওই জ্বালানি তেল উদ্ধার করা হয়।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও আট হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানান।
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চলমান সংকটে প্রয়োজনে আগামী মাসে জ্বালানি তেলের মূল্য নতুন করে সমন্বয়ের চিন্তাভাবনা করবে সরকার। জাতীয় সংসদে মঙ্গলবার (৭ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শান গ্যাং ফা জিয়ান নামে একটি জাহাজ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছে।