কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম রাব্বি (৫ মাস)। সে সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাঃ মিয়া মঞ্জুর আহমেদ।
তিনি জানান, গত ৯ মে রাব্বিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। পরে তার শরীরে হামের উপসর্গ দেখা দেয়। বুধবার (১৩ মে) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে কুমিল্লায় চলমান হাম পরিস্থিতিতে হামে ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে।