জয়পুরহাটের পাঁচবিবিতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা রেলগেটের ৫০ গজ উত্তরে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের বইদুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান। বাগজানা রেলস্টেশন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অকতিক্রমের সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত এমন ঘটনার খবর পাইনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’