স্ত্রীকে মাটিচাপা দিয়ে উপরে পাকা করে দিলেন স্বামী, অতঃপর…
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজের ১৮ দিন পর বাড়ির সামনে থেকে জাহেদা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার করিমপুর চা-বাগান বস্তির সোনাঠিকা এলাকা থেকে ভুক্তভোগীর স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।