চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দুপুর পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।