কুমিল্লায় নদীতে ট্রলি উল্টে একই গ্রামের ৩ নারী নিহত
কুমিল্লার তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই গ্রামের ৩ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-চররাজাপুর সড়কের পার্শ্ববর্তী তিতাস নদীর একটি শাখা খালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।