পানির নিচে একে অন্যের গলা ধরে ছিল দুই শিশু, উদ্ধার হলো নিথর দেহ
জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের আনছার আলীর পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৫টা থেকে তারা নিখোঁজ ছিল।