আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়।
বদলি করা ওসিরা হলেন- কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন, কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার।
তবে এই পাঁচ থানার ওসি হিসেবে কারা নিয়োগপ্রাপ্ত হবেন সে বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পুলিশে গত শনিবার (২৯ নভেম্বর) সকালে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন।
বদলি করা ৫ থানার ওসির তালিকা দেখতে ক্লিক করুন-