এবার লটারিতে দেশের ৫২৭ থানার ওসি নির্ধারণ
এবার ৫২৭টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে লটারির আগে বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়।