আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০টি থানার ওসিদের রদবদল করা হয়।
এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
সম্প্রতি লটারিতে মোট ৫২৭টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। ৫২৭টি থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
পদায়নের মধ্যে—ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
ওসিদের নামের তালিকা দেখুন ক্লিক করুন এখানে-