নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গাছ থেকে পড়ে মো. ইউছুফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউছুফ একই গ্রামের চাপরাশি বাড়ির হাসানুরজ্জামানের ছেলে।
নিহতের চাচাতো ভাই জানান, বিকেল ৫ টার দিকে ধানের বীজতলা তৈরির জন্য আমগাছের ডালপালা কাটতে গাছে ওঠেন ইউছুফ। সেসময় তিনি অসাবধানতাবশত জলাধারের পানিতে পড়ে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. বারী জানান, গাছের ডালপালা কাটতে গিয়ে পড়ে মারা যান যুবক। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছে স্বজনেরা।