রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কেরামা চাকমা, লাউমং চাকমা, লেড়াইয়া চাকমা এবং চামিয়া চাকমা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকাগামী সৌদিয়া সিল্কি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চার যাত্রীর কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
শামীম আহম্মেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের আত্মীয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।