চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে (২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৮ জুন) বাংলাদেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৫.৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের ৩০.৪৭ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি। শুধু ২৮ জুন একদিনেই রেমিট্যান্স এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা চলতি জুন মাসের ২৮ দিনে ২.৫৮৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা ২০২৫ সালের জুনের একই সময়ে পাঠানো ২.৫৪০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে ১.৮ শতাংশ বেশি।
চলতি অর্থবছর এখনো শেষ হওয়ার আগেই মোট রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। তবে অর্থপাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সেখান থেকে দ্রুত কমতে থাকে। একই সঙ্গে ওই সময়ে ৮৪ টাকা থেকে প্রতি ডলারের দর বেড়ে উঠে যায় ১২০ টাকায়।