বছরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ১১২৭ মিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৭১৭ মিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।