২০২৭ সালের এসএসসি সমমান পরীক্ষা ৭ জানুয়ারি ও এইচএসসি সমমান পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে সবার সঙ্গে কথা বলে পরীক্ষা পিছিয়ে নিয়ে নতুন এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
সভায় উপস্থাপিত প্রস্তাবিত এসএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে পরীক্ষা আয়োজন করা হলে প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি এড়ানো সম্ভব হবে বলে মত দেওয়া হয়।
এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে ছুটি ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে উল্লেখ করে, ওই ছুটি কার্যকর হওয়ার আগেই এসএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনার কথা জানানো হয়।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিতি ছিলেন। এ ছাড়া পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য এসএসসি পরীক্ষার রুটিনে বলা হয়, ২০২৭ সালের জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা গ্রহণ করলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকবে না। রমজানের ছুটির আগেই পরীক্ষা সম্পন্ন হবে। রমজানের ছুটির সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি।
এসএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন, এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন