ঢালিউডের আলোচিত নায়িকাদের মধ্যে পূজা চেরী একজন। অল্প বয়সেই মিডিয়ায় আসা এবং তারকাখ্যাতি পেয়ে ছোট থাকতেই বড় তারকা হয়েছেন তিনি। মডেলিং দিয়ে পরিচিতি পেলেও সিনেমায় অভিনয় করে পান দারুণ জনপ্রিয়তা।
অভিনয় করতে গিয়ে প্রনয়ঘটিত বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। প্রযোজক আবদুল আজিজ, অভিনেতা শাকিব খান, সিয়াম আহমেদ কিংবা আদর আজাদের সঙ্গে পূজার একান্ত সম্পর্কের কথা বারবার আলোচনায় এসেছে।
যদিও এসব কিছুই গুঞ্জন কিংবা রটনা ছিল বলে সব সময়ই প্রতিবাদ করেছেন পূজা চেরী। বিষয়গুলো নিয়ে নিয়ে আবারও নিজের মনোভাব প্রকাশ করেছেন। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়েছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পূজা অকপটে তাকে ঘিরে থাকা সব স্ক্যান্ডালের খোলাখুলি উত্তর দিয়েছেন। তাছাড়া বিয়ে কিংবা সংসার প্রসঙ্গেও পূজা চেরী নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘ সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনও চাই না নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেবো। সুঅভিনেত্রী হবার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। তবে সংসারের জন্য আমি সব কিছু ছাড়তে পারবো।’
১৪ মার্চ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পডকাস্ট।
৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পডকাস্ট। এটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।