বলিউডের অন্যতম সুপারস্টার হিসেবে দর্শকের কাছে সমাদৃত রণবীর সিং। বর্তমানে তিনি নিজের অভিনয় ক্যারিয়ারের সুন্দর একটি সময়ে অবস্থান করছেন। তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্য তাকে দর্শকের কাছে আরও গ্রহনযোগ্য করে তুলেছে।
বলিউডে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন এই নায়ককেই নাকি ক্ষতিপূরণ দিতে হচ্ছে একজন চলচ্চিত্র প্রযোজককে। খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই রণবীর ভক্তরা ক্ষিপ্ত হয়েছেন সেই প্রযোজকের বিরুদ্ধেও। অভিনেতা ও প্রযোজকের এই টানাপড়েনে মধ্যস্থতাকারীর ভ‚মিকা পালন করছে প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া।
জানা গেছে, বলিউডের প্রযোজক ফারহান আখতারের ‘ডন-৩’ ছবিতে অভিনয়ের কথা ছিল রণবীর সিংয়ের। কিন্তু এখন এই সিনেমায় অভিনয় করছেন না রণবীর। তিনি নিজে থেকে সরে গেছেন নাকি তাকে সরিয়ে দেয়া হয়েছে, এটি নিয়ে এখনও বিতর্ক চলমান।
তবে সিনেমার কাজ থেমে যাওয়ায় রণবীরের কাছে থেকে মোটা অঙ্কেও ক্ষতিপূরণ দাবি করেছিলেন প্রযোজক ফারহান আখতার। রণবীর প্রথমে রাজী না হলেও এখন নাকি ১০ কোটি টাকা প্রযোজককে দিতে ও রাজী হয়েছেন।
অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অগ্রিম পারিশ্রমিক ফেরত দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে চান রণবীর সিং। কারণ শিগগিরই তিনি ‘প্রলয়’ নামের নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন।
তবে পুরো বিষয়টি নিয়ে রণবীর কিংবা ফারহান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেন নাই।