২৪ এপ্রিল যুক্তরাস্ট্রের প্রেক্ষাগৃহসহ ৮০টিরও বেশী দেশে মুক্তি পেয়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। মাইকেল জ্যাকসনের সংগীতভিত্তিক জীবনীচিত্রটি এরইমধ্যে তুমুল জনপ্রিয়তাও পেয়েছে। সেই সাথে বড় ব্যবসায়িক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বায়োপিকটি।
মুক্তির প্রথম সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় প্রায় ২০০ মিলিয়ন ডলারে কাছাকাছি গেছে।
অনেকেই বলছেন, এটি শুধু একটি সিনেমা নয়, বরং ‘একটি অভিজ্ঞতা’ একটি নস্টালজিক টাইম মেশিন, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় ‘বিলি জিন’ কিংবা ‘থ্রিলার’-এর যুগে।
ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকোয়া।
সবচেয়ে বড় চমক, ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। তার পারফরম্যান্স ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।