বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত আবারও নাটক পরিচালনায় ফিরছেন। আগামী ঈদের অনুষ্ঠানমালায় নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।
এটির নাম ‘ভালোবেসেছিলাম’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এটির নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। নাটকটি পরিচালনার পাশপাশি এতে অভিনয়ও করবেন আবুল হায়াত। এতে আরও অভিনয় করবেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম।
এই নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘ দর্শক ঈদে যে ধরনের গল্পের কাজ দেখতে পছন্দ করেন, এটি তেমনই। আশা করছি নাটকটি দর্শক পছন্দ করবেন’।
এদিকে ঈদের নাটকে অভিনয়ের ব্যস্ততাও আছে আবুল হায়াতের। বেশ কয়েকটি একটানা অভিনয়ও করবেন তিনি।