প্রথম অস্বস্তি নাম নিয়ে। তারপরের সংকট আর্থিক বিষয়। আর এই দুই বিষয় নিয়েই এক অস্বস্তিকর সময় পাপর করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী।
রাখাল সবুজের পরিচালনায় সরকারী অনুদানে নির্মিত হয়েছিল ‘পুলসিরাত’ নামের একটি সিনেমা। যার কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন রোশান ও বুবলী।
সম্প্রতি সিনেমাটির নাম পরিবর্তন করে ‘সর্দারবাড়ির খেলা’ রাখা হয়েছে। এবং এই নামেই সিনেমাটি আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নায়ক জিয়াউল রোশানের অভিনয়ের পারিশ্রমিক এখনও বাকী আছে। এ নিয়ে রোশান মনক্ষুন্ন সিনেমা কর্তৃপক্ষের উপর। আর বুবলী অনলাইনে প্রচারনা চালাবেন।
সিনেমা মুক্তির আগে যে প্রচারনা দেখা যায়, সেটিরও কোনো অস্তিত্ব নাই।
সব মিলিয়ে এক ধরনের জটিলতা তৈরী হয়েছে সিনেমাটি নিয়ে। তবে এটির প্রযোজক মীর জাহিদ বলছেন যে, শিগগিরই সব জটিলতার অবসান হবে এবং সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।