কবি জসীমউদদীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে এটির অর্ধেকের বেশী অংশের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। চলতি বর্ষা মৌসুমে চলচ্চিত্রটির বাকী অংশের শুটিং করবেন বলে জানিয়েছে তানভীর মোকাম্মেল।
ছবিটির চিত্রনাট্য তৈরী করেছেন পরিচালক নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক হিসেবে আছেন উত্তম গুহ।
ছবিটির কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে আছেন চিত্রলেখা গুহ। এটির সঙ্গীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং স্থিরচিত্র গ্রহণ এবং বিহাইন্ড দি সীন শুট করছেন অপরাজিতা সঙ্গীতা ও সানু মাণিক। সিনেমার সহ-প্রযোজকের দায়িত্বে রয়েছেন কবি জসীমউদদীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ। এই সিনেমার সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও সন্দীপ মিস্ত্রী। কোরিওগ্রাফিতে রয়েছেন মারিয়া ফারিহ্ উপমা।
‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস (সোজন), রাদিফা নারমিন (দুলী), দিহান (ছোট সোজন), শ্রেয়া বৈদ্য (ছোট দুলী), চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, মারিয়া ফারিহ্ উপমা, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, মেহেদি আল আমীন, মতিউর সুমন, স্মরন সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, সাইদুল হক, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মন্ডল, রিজভিনা মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, স্বপ্না বৈদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মন্ডল, চৈতালী মন্ডল, নির্ঝর চৌধুরী, কবির প্রমুখ।
জানা গেছে, সিনেমাটি আগামী শীতে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।