পশ্চিমবঙ্গের রাজনীতির হিসাব নিকাশ বদলে যাচ্ছে এবারের বিধানসভার ভোটে। ২০২১ আর ২০২৬-এর মধ্যে আকাশপাতাল পার্থক্য। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ব্যারাকপুরের জনগণ সাদরে বরণ করে নিয়েছিল রাজ চক্রবর্তীকে, ২০২৬-এ তার আমূল বদল।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা দেখা যায়, ‘চোর’ স্লোগান শুনতে শুনতে গণনাকেন্দ্র ছাড়ছেন নির্বাচনে পিছিয়ে পড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এখানেই শেষ নয়। এ দিন তার গায়ে কাদাও ছোড়া হয়। এ সময় মাথা নিচু করে গণনাকেন্দ্র ছাড়েন রাজ। কোনও প্রতিবাদ শোনা যায়নি তার মুখ থেকে।
এ সময় রাজকে ঘিরে ছিলেন নিরাপত্তাকর্মীরা। ঘটনার পর পরই তারা এই প্রযোজক-পরিচালক-রাজনীতিবিদকে ঘিরে রাখেন। তারাই দেন রাজের গায়ের কাদা মুছে দেন। পরে উপস্থিত সাংবাদিকেরা রাজের প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি নীরব থাকেন।