চিত্রনায়ক শাকিব খানকে নানারূপে দেখে সবাই অভ্যস্ত। তবে এই পুরনো শাকিব খানকেই নতুনভাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। ৫ মে সন্ধ্যার পর সেই অপেক্ষার অবসান হলো।
ছবির টিজারে শাকিব খানকে নতুনরূপে দেখে সবাই উচ্ছ্বসিত।
আগামী ঈদে মুক্তি পাচ্ছে এই জনপ্রিয় অভিনেতার সিনেমা ‘রকস্টার’। আজমান রুশোর পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে এক রকস্টারের উত্থান –পতনের গল্প। এবার শাকিব খানকে পাওয়া গেল একজন সংগীতশিল্পী হিসেবে। টিজার দেখে বোঝা গেছে, সিনেমাটির জন্য ওজন ঝরিয়েছেন শাকিব। চুলের কাটেও এসেছে বৈচিত্র্য।
টিজারে কয়েকটি লুকে দেখা গেছে শাকিবকে। ছবিতে শাকিবের দুই নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। তবে টিজারে কাউকে দেখানো হয়নি। তবে দেখা গেছে তারিক আনাম খানকে।
সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
টিজারের শেষ জানানো হয়েছে, এটা স্রেফ জ্যামিং আরও একটি টিজার আসছে।