সিনিয়র নাট্যাভিনেতা, আরণ্যক নাট্যদলের সদস্য ও অভিনয়শিল্পী সংঘেরও সদস্য দিলু মজুমদার মারা গেছেন।
২০ মে আনুমানিক রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রæত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ অভিনয়জীবনে তিনি মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন।
বিশেষ করে নাট্যদল আরণ্যের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।