বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান চর্চা ও প্রচারে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।
দীর্ঘ সময় ধরে নজরুল সংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তিনি নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন তিনি।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ফাতেমা তুজ জোহরা বলেন, ‘অনেক মন খারাপ ছিল, মনে হচ্ছিল, আমি হারিয়ে গেছি। কেউ আমাকে আর খুঁজবে না, চিনবে না, জানবে না। পুরস্কারটা পেয়ে এত সারপ্রাইজড হয়েছি, অনেক ভালো লাগা কাজ করছে। বাংলা একাডেমিকে অনেক ধন্যবাদ।’
তিনি আরও জানান, এই স্বীকৃতি তার দীর্ঘদিনের সংগীতসাধনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে। আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।