শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬। “নতুনের জয়গান হোক বাভাসি’র হাত ধরে”- এই স্লোগানে এগিয়ে যাচ্ছে চলচ্চিত্র উৎসবটি। ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ করেছে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এই প্ল্যাটফর্মে চিত্রনাট্যকার, নির্মাতা, অভিনয় শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প-নির্দেশক, সম্পাদনা, আবহ সংগীতসহ শিল্পের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করে মেধাভিত্তিক চলচ্চিত্র ও ফিকশন নির্মাণ এবং যোগ্যতা অনুযায়ি প্রতিভা বিকাশের সুযোগটি করে দিচ্ছে বাভাসি।
আগ্রহীগণ তার নির্মিত চলচ্চিত্রটি উল্লেখিত মেইলে পাঠাতে পারেন- [email protected] & [email protected] web: www.babhasi.com
উল্লেখ্য, জুরিবোর্ড যাচাই-বাছাইয়ের পর চলচ্চিত্রের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফলাফল ঘোষণা করবেন।