আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ফিরছেন রূপালি পর্দায়। ‘রঙবাজার’ নামের নতুন একটি সিনেমা দিয়েই সিনেমায় বিরতি ভাঙছেন তিনি। এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।
সম্প্রতি সিনেমাটির ফাস্টলুক প্রকাশ হয়েছে। শিগগিরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। আসছে সিনেমাটির টিজারও।
‘রঙবাজার’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমার গল্প তৈরী হয়েছে দৌলতদিয়া পতিতপল্লীকে ঘিরে। এখানকার একজন যৌনকর্মীর চরিত্রেই অভিনয় করেছেন পিয়া জান্নাতুল।
পিয়া জান্নাতুল জানিয়েছেন, শিগগিরই অভিনয়ের আরও কিছু খবর প্রকাশ করবেন।