শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী।
অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা, স্বাভাবিক অভিব্যক্তি আর সাবলীল অভিনয়শৈলীর মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।
টেলিভিশন নাটকসহ বিভিন্ন প্রজেক্টে তার উপস্থিতি ছিল প্রাণবন্ত, যা তাকে আলাদা করেছিল অন্যদের চেয়ে।
কিছুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন শ্রাবণী। পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আর ফেরানো গেল না তাকে।
তার এই অকাল প্রয়াণে সহকর্মী শিল্পী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। শিল্পাঙ্গনে শ্রাবণীর অবদান, তার অভিনয় ও স্মৃতি দীর্ঘদিন দাগ কেটে গেছে দর্শকের মনে।