৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানছেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। ভক্তদের মন ভেঙ্গে বিদায় নিচ্ছেন তিনি। তবে বিদায় বেলায় রেখে যাচ্ছেন এক দারুণ রেকর্ড।
বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনও এক সপ্তাহ বাকি, এমনকি কোনো অফিশিয়াল ট্রেলারও নেই তারপরও টিকিট কাউন্টারে অগ্রিম টিকিট নিতে উপচে পড়া ভিড়। দর্শক মহলে এখনই অভাবনীয় সাড়া ফেলেছে ‘জননায়গন’।
জানা গেছে, শুধু অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ বিদেশে প্রায় ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অঙ্কের আয় এসেছে। এদিকে ভারতে ছবিটি আয় করেছে মাত্র তিন কোটি রুপি। যদিও ভারতের শুধু কর্ণাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে। শুধু সবমিলিয়ে জননায়গনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৫ কোটি রুপি।
বোঝাই যাচ্ছে বিদেশের বাজারে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ। আর হবেই না কেন থালাপতি বিজয়ের শেষ সিনেমা বলে কথা। অসংখ্য ভক্ত অনুরাগীরা সবসময় মুখিয়ে থাকেন নতুন কিছুর অপেক্ষায়।
এ বছর ৯ জানুয়ারি তামিল ও তেলুগু উভয় ভাষাতেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।