সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, এডিস মশাবাহিত এই রোগে চলতি বছর ৪৭ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি মাসিই এ পর্যন্ত ২৯ জন মারা গেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে খুলনা বিভাগে মারা গেছেন দুইজন। আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে একজনের।
একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫ জন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৬ জন। ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে আরও ৪০ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৮৪ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮ জন ও সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ৫৩২ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এদের মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯ জন।