সুনির্দিষ্ট মামলা না থাকলে কোন আসামিকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট), গ্রেপ্তার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার (২৯ জুলাই) এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যপক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, এডভোকেট মোতাহার হোসেন সাজু।
সুনির্দিষ্ট মামলা না থাকলে কোন আসামিকে গ্রেপ্তার দেখানো, গ্রেপ্তার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে আদেশ দেন হাইকোর্ট। সেই সাথে রুল জারি করেন উচ্চ আদালত।