ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী রোববার (১১ জানুয়ারী)।
বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (৭ জানুয়ারি) শুনানির এই দিন ধার্য করেন। এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও এই মামলায় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) জয়ের পক্ষে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এই মামলার শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় বুধবার ট্রাইব্যুনালে হাজির থাকা অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী ছিলেন লিটন আহমেদ।
গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।