আওয়ামী লীগের আর কোনো অফিস খুললে ছাত্র–জনতাকে নিয়ে কঠোর প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরসিংদীর মাধবদীতে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। ডাকসু ভিপি বলেন, ‘আবারও আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হচ্ছে।’
এদিকে, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের অভিযোগ, ছাত্রদল নারী হেনস্তা করছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নরসিংদীতে ধর্ষণকারীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
চাঁদাবাজি ধর্ষণ না থামলে সরকারের পতন নিশ্চিত বলে মন্তব্য করেন ডাকসু নেতারা। ব্যবস্থা না নিলে সকল বিশ্ববিদ্যালয় এক হয়ে ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।